ABOUT US
BEST HOSPITAL IN JURAIN
ADVANCED HEALTHCARE AT AN AFFORDABLE COST — FOR EVERYONE.
About Novocare Hospitals Limited
Novocare Hospitals Limited is dedicated to delivering high-quality, compassionate, and accessible healthcare through clinical excellence, advanced technology, and patient-centred services. Our multidisciplinary team of skilled physicians and healthcare professionals is committed to ensuring safe, effective, and personalised care in a modern healthcare environment.
Strategically located to serve Jurain, Postogola, Shyampur, Dholaipar, Jatrabari, and surrounding districts including Munshiganj, Dohar, Sirajdikhan, and Shariatpur, we aspire to be a trusted healthcare destination.
Guided by integrity, innovation, patient safety, and compassion, Novocare is committed to setting higher standards in healthcare and building lasting trust with every patient we serve.
স্বাস্থ্য মানুষের অন্যতম মৌলিক অধিকার ও মৌলিক চাহিদা। একটি সুস্থ জনগোষ্ঠীই একটি সমৃদ্ধ সমাজ ও দেশের ভিত্তি। এই উপলব্ধি এবং দেশের স্বাস্থ্যখাতে বিদ্যমান সীমাবদ্ধতার মধ্যে মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবার সুযোগ আরও সম্প্রসারিত করার প্রত্যয় থেকেই নভোকেয়ার হসপিটালস লিমিটেড প্রতিষ্ঠার আমাদের পথচলা শুরু।
আমাদের লক্ষ্য শুধু একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা নয়; বরং সাধারণ মানুষের নাগালের মধ্যে স্বল্প খরচে আধুনিক, মানসম্মত ও মানবিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। বিশেষ করে পোস্তগোলা, শ্যামপুর, জুরাইন, ধোলাইপাড়, যাত্রাবাড়ীসহ ঢাকা দক্ষিণাঞ্চল এবং পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ, দোহার, সিরাজদিখান ও শরীয়তপুর অঞ্চলের মানুষের জন্য কাছাকাছি একটি নির্ভরযোগ্য ও আধুনিক চিকিৎসাসেবা কেন্দ্র গড়ে তোলাই আমাদের অন্যতম উদ্দেশ্য।
সেবা, সততা, মানবিকতা ও দায়বদ্ধতার মাধ্যমে নভোকেয়ার মানুষের আস্থা অর্জন করবে এবং দেশের স্বাস্থ্যখাতে ইতিবাচক অবদান রাখবে—এটাই আমাদের প্রত্যাশা। মহান আল্লাহ আমাদের এই মানবিক প্রচেষ্টাকে কবুল করুন এবং মানুষের কল্যাণে কাজ করার তাওফিক দান করুন।
আবুল হোসেন বাবুল
চেয়ারম্যান - নভোকেয়ার হসপিটালস লিমিটেড
──────────────
Health is one of the most fundamental rights and essential needs of every human being. A healthy population is the foundation of a prosperous society and a strong nation. With this understanding, and with a commitment to expanding access to quality healthcare amid the existing limitations of our country’s healthcare sector, we began the journey of Novocare Hospitals Limited.
Our vision is not merely to establish a hospital, but to make modern, quality, and compassionate healthcare accessible and affordable to ordinary people. One of our key objectives is to build a reliable and modern healthcare center close to the communities of Postogola, Shyampur, Jurain, Dholaipar, Jatrabari, and other areas of southern Dhaka, as well as the neighboring regions of Munshiganj, Dohar, Sirajdikhan, and Shariatpur.
Through service, integrity, compassion, and accountability, we aspire to earn the trust of the people and make a meaningful contribution to the healthcare sector of Bangladesh. May Almighty Allah accept this humanitarian endeavor and grant us the ability to continue serving humanity.
Abul Hossain Babul
Chairman - Novocare Hospitals Limited
চিকিৎসাসেবা তখনই সত্যিকার অর্থে সার্থক হয়, যখন তা মানুষের প্রয়োজনের মুহূর্তে সহজে, দ্রুত এবং সামর্থ্যের মধ্যে পাওয়া যায়। এই বিশ্বাসকে ধারণ করেই নভোকেয়ার হসপিটালস লিমিটেড-এর পথচলা।
আমরা এমন একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, যেখানে আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকদের পাশাপাশি রোগী এবং তাঁর পরিবারের প্রতি আন্তরিকতা, সহমর্মিতা ও সম্মান থাকবে। কারণ একজন রোগী আমাদের কাছে শুধু চিকিৎসাসেবা গ্রহণকারী নন; তিনি একটি পরিবারের আশা, ভালোবাসা ও নির্ভরতার কেন্দ্র।
চিকিৎসার প্রতিটি পর্যায়ে রোগীর নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে আমরা একটি রোগীবান্ধব পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছি। আমাদের প্রত্যাশা, নভোকেয়ার এমন একটি নির্ভরতার নাম হয়ে উঠবে, যেখানে মানুষ চিকিৎসাসেবার পাশাপাশি আন্তরিকতা ও মানবিকতার স্পর্শও অনুভব করবেন।
আনোয়ার হোসেন
ভাইস চেয়ারম্যান - নভোকেয়ার হসপিটালস লিমিটেড
──────────────
Healthcare truly fulfills its purpose when it is available to people at the moment they need it most—easily, promptly, and within their means. It is with this belief that Novocare Hospitals Limited began its journey.
We are committed to building a healthcare institution where modern medical technology and skilled physicians are complemented by sincerity, empathy, dignity, and respect for every patient and their family. To us, a patient is not merely someone receiving medical treatment; each patient represents the hope, love, and trust of an entire family.
At every stage of treatment, we strive to prioritize patient safety, comfort, and satisfaction while creating a truly patient-friendly environment. We envision Novocare becoming a trusted name where people receive not only quality medical care, but also experience genuine compassion and a human touch.
Anwar Hossain
Vice Chairman - Novocare Hospitals Limited
একটি হাসপাতালের সাফল্য শুধু আধুনিক ভবন কিংবা উন্নত যন্ত্রপাতির ওপর নির্ভর করে না; এর প্রকৃত সাফল্য নির্ভর করে দক্ষ চিকিৎসক ও জনবল, সুশৃঙ্খল ব্যবস্থাপনা, চিকিৎসার মান এবং রোগীর প্রতি দায়িত্বশীলতার ওপর।
নভোকেয়ার হসপিটালস লিমিটেড প্রতিষ্ঠার শুরু থেকেই আমাদের প্রচেষ্টা একটি সুশৃঙ্খল, আধুনিক ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা। আমাদের পথচলার এই সময়ে আমরা প্রতিনিয়ত সেবার মান উন্নয়ন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির সংযোজন এবং বিশেষজ্ঞ চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
আমাদের লক্ষ্য বর্তমান অর্জনে থেমে থাকা নয়। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে অবকাঠামো, প্রযুক্তি, দক্ষ জনবল ও ব্যবস্থাপনার ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে নভোকেয়ারকে একটি পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত করাই আমাদের অঙ্গীকার।
মিলন জোদ্দার
ব্যবস্থাপনা পরিচালক
নভোকেয়ার হসপিটালস লিমিটেড
──────────────
The success of a hospital does not depend solely on a modern building or advanced medical equipment. Its true success is determined by skilled physicians and healthcare professionals, disciplined management, the quality of medical care, and a strong sense of responsibility toward every patient.
Since the establishment of Novocare Hospitals Limited, our continuous endeavor has been to develop a well-organized, modern, and patient-friendly healthcare system.
Throughout our journey, we have remained committed to continuously improving the quality of our services, introducing modern medical technologies, and making specialist healthcare more accessible to the people.
Our ambition is not to stop at what we have achieved today. By keeping pace with advances in medical science and continuously developing our infrastructure, technology, skilled workforce, and management systems, we are committed to transforming Novocare into a comprehensive, dependable, and trusted healthcare institution.
Milon Joddar
Managing Director - Novocare Hospitals Limited
মানসম্মত চিকিৎসাসেবা যেন কেবল আর্থিকভাবে সামর্থ্যবান মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে—এই চিন্তা নভোকেয়ার হসপিটালস লিমিটেড-এর অন্যতম মৌলিক দর্শন। চিকিৎসার প্রয়োজনে একটি পরিবার যেন অপ্রয়োজনীয় আর্থিক চাপের মুখোমুখি না হয়, সেটিও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই চিকিৎসার মানের সঙ্গে কোনো আপস না করে সেবাকে যথাসম্ভব সাশ্রয়ী ও সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করছি আমরা। আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা, প্রয়োজনীয় প্রযুক্তি, দক্ষ জনবল এবং সম্পদের সুষ্ঠু ব্যবহারের সমন্বয়ে একটি টেকসই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।
আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের মাধ্যমে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি অগ্রযাত্রা নিশ্চিত করার পাশাপাশি মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবার সুযোগ আরও সম্প্রসারণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
আশফাক উদ্দিন
পরিচালক (অর্থ) - নভোকেয়ার হসপিটালস লিমিটেড
──────────────
Welcome to Novocare Hospitals Ltd. As the Director Finance & Operations, I am proud to lead the financial stewardship of an institution deeply committed to redefining healthcare in Bangladesh.
At Novocare, we believe that world-class medical care should be accessible to all. My primary role is to ensure that our operations are built on a foundation of financial integrity and transparency, so we can continuously invest in the people, technology, and facilities that make this vision a reality. We allocate resources strategically to maintain our modern infrastructure and empower our dedicated team of healthcare professionals.
We understand that the cost of healthcare can be a significant concern. Therefore, our financial model is designed to deliver the highest quality patient care while maintaining efficiency. Whether we are upgrading our surgical units or expanding our services, every financial decision is made with a singular focus: to maximize value and positively impact the lives of our patients.
Our goal is to make high-quality medical services accessible to people from every walk of life. We have developed a pricing structure that is suitable and fair for everyone.
Even in this age of technology and machines, we believe that the importance of a touch or a sympathetic word to a patient’s ear is immense. At Novocare, a patient is not just a case; they are a member of our family.
We do not only treat patients but also emphasize modern research and training to contribute to the advancement of medical science.
Transparency is the cornerstone of our relationship with patients, partners, and staff. I am committed to ensuring that our financial practices are ethical, compliant, and always aligned with our mission of providing compassionate care.
Thank you for placing your trust in Novocare Hospitals. We are here to serve you with excellence and integrity.
Mushfak Uddin Abed
Director Finance & Operations
Novocare Hospitals Ltd.
একটি হাসপাতালের সবচেয়ে বড় পরিচয় তার সুউচ্চ ভবন, আধুনিক যন্ত্রপাতি কিংবা প্রচার নয়—তার সবচেয়ে বড় পরিচয় মানুষের বিশ্বাস ও আস্থা। আর সেই বিশ্বাস তৈরি হয় একজন অসুস্থ মানুষের সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে তাঁর পাশে দাঁড়ানো, তাঁর কষ্টকে উপলব্ধি করা এবং সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার মাধ্যমে।
নভোকেয়ার হসপিটালস লিমিটেড-এর শুরু থেকেই আমরা একটি বিশেষ সেবাদর্শন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি—“প্রতিটি রোগী আমাদের পরিবারের একজন সদস্য।” আমরা চাই, আমাদের প্রতিষ্ঠানের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ প্রত্যেক সদস্য একজন রোগীকে শুধু একজন ‘পেশেন্ট’ হিসেবে নয়, বরং নিজের পরিবারের একজন মানুষের মতোই আন্তরিকতা, সচেতনতা, সম্মান ও দায়িত্ববোধের সঙ্গে দেখবেন।
কারণ চিকিৎসা শুধু ওষুধ, পরীক্ষা কিংবা প্রযুক্তির সমন্বয় নয়; একজন অসুস্থ মানুষের সুস্থতার যাত্রায় বিশ্বাস, সাহস, সহমর্মিতা এবং আন্তরিক পরিচর্যাও চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ। এই মানবিক সংস্কৃতিকে নভোকেয়ারের প্রতিটি বিভাগ ও প্রতিটি সেবার সঙ্গে সম্পৃক্ত করার জন্য আমরা শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রচেষ্টা ইতোমধ্যেই রোগী ও তাঁদের স্বজনদের কাছ থেকে ইতিবাচক সাড়া এবং আস্থা অর্জন করেছে। আমরা বিশ্বাস করি, এই সেবাদর্শনের ধারাবাহিক চর্চাই ভবিষ্যতে নভোকেয়ারকে শুধু একটি আধুনিক হাসপাতাল হিসেবে নয়, বরং মানবিক ও রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবার একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করবে।
আমাদের কাছে মার্কেটিং মানে কেবল প্রতিষ্ঠানের পরিচিতি মানুষের কাছে পৌঁছে দেওয়া নয়। বরং মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করা, সঠিক সময়ে সঠিক চিকিৎসার বার্তা পৌঁছে দেওয়া, রোগী ও হাসপাতালের মধ্যে যোগাযোগ সহজ করা এবং সর্বোপরি মানুষের সঙ্গে বিশ্বাসের একটি দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলা।
আমাদের স্বপ্ন—আজ আমরা যে আন্তরিকতা, মানবিকতা ও পারিবারিক সেবার সংস্কৃতি গড়ে তুলছি, আগামী দিনে সেটিই নভোকেয়ারের স্বতন্ত্র পরিচয় এবং স্বাস্থ্যসেবায় একটি অনুকরণীয় মাইলফলক হয়ে থাকবে।
মো: হাফিজুর রহমান
পরিচালক (মার্কেটিং) - নভোকেয়ার হসপিটালস লিমিটেড
──────────────
The greatest identity of a hospital is not defined by its impressive building, advanced medical equipment, or publicity—it is defined by the trust and confidence of the people it serves. That trust is built by standing beside a person in their most vulnerable moments, understanding their suffering, and providing care with the highest level of sincerity and compassion.
From the very beginning of Novocare Hospitals Limited, we have been working to establish a distinctive philosophy of care: “Every patient is a member of our family.” We want every physician, nurse, officer, employee, and member of our organization to see each patient not merely as a “patient,” but as someone from their own family—deserving of the same sincerity, attentiveness, respect, compassion, and sense of responsibility.
Healthcare is not simply a combination of medicine, diagnostic tests, and technology. Trust, courage, empathy, and compassionate care are equally important parts of a patient’s journey toward recovery. From the outset, we have worked tirelessly to integrate this culture of humanity and compassion into every department and every aspect of service at Novocare.
Alhamdulillah, our efforts have already received encouraging responses and earned the trust of our patients and their families. We firmly believe that the continued practice of this philosophy will establish Novocare not only as a modern hospital, but also as a distinctive example of compassionate and patient-centered healthcare.
To us, marketing is not merely about introducing our institution to the public. It is about promoting health awareness, delivering the right healthcare message at the right time, making communication between patients and the hospital easier and more effective, and, above all, building a lasting relationship of trust with the people we serve.
Our dream is that the culture of sincerity, compassion, and family-like care that we are building today will become the defining identity of Novocare in the years ahead—and stand as an exemplary milestone in healthcare.
Md. Hafijur Rahman
Director (Marketing) - Novocare Hospitals Limited
* To provide safe, quality, and compassionate healthcare services to every patient.
* To make modern and specialised healthcare more accessible and affordable to the communities we serve.
* To combine advanced medical technology with skilled physicians, qualified healthcare professionals, and efficient management.
* To prioritise patient safety, comfort, dignity, satisfaction, and overall well-being throughout the treatment journey.
* To continuously improve our medical services, infrastructure, technology, and professional capabilities in line with advances in medical science.
* To build lasting relationships with patients and their families through honesty, accountability, empathy, and effective communication.
* To promote health awareness and contribute positively to the overall health and well-being of society.
Our Commitment:
At Novocare Hospitals Limited, we are committed to creating a culture where excellence in healthcare is strengthened by humanity, compassion, and responsibility—because every patient deserves not only the right treatment, but also the right care.
To become a trusted and leading healthcare institution in Bangladesh, recognised for quality medical care, advanced healthcare technology, professional excellence, and compassionate, patient-centred service.
We envision a healthcare system where modern and specialised medical services are accessible, dependable, and affordable, while every patient is treated with dignity, empathy, respect, and care.